উদ্দীপকে সাদমানের মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের কোন উপাদানের প্রভাব ফুটে উঠেছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাদমানের মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের যে উপাদানের প্রভাব ফুটে উঠেছে তা হলো- পারিবারিক পরিবেশের প্রভাব। নিচে ব্যাখ্যা করা হলো- মানসিক স্বাস্থ্যের উপর পারিবারিক পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভাব পরিলক্ষিত হয়। পিতা-মাতা হচ্ছে ব্যক্তির প্রথম আশ্রয়স্থল। গর্ভকাল থেকে মায়ের কষ্ট শুরু হয় এবং সন্তান জন্ম লাভের পর জীবন চক্রের প্রতিটি ধাপে মায়ের প্রভাব পরিলক্ষিত হয়। একইভাবে পিতাও সন্তানের চাহিদা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে থাকে। একটি সুখী পরিবার শিশুর সুষ্ঠু আচরণ বিকাশে কার্যকর ভূমিকা পালন করে থাকে। সুদ্ধ পারিবারিক পরিবেশে শিশুর মধ্যে কিছু ইতিবাচক মনোভাব লক্ষ করা যায়। এগুলো হলো সাহায্য ও সহযোগিতার মনোভাব, মূল্যবোধ সম্পর্কে সচেতন, সামাজিক দায়িত্ববোধ বাড়ে, আস্থাবান ও আশাবাদী হয়, স্বাবলম্বী হয় এবং সহজে অন্যের সাথে মেলামেশা করতে পারে। জি. ওয়াটসন দুটি পৃথক দলের শিশুদের নিয়ে গবেষণা করেন। এক দল শিশুদের উপর পিতামাতার নিয়ন্ত্রণ ছিল এবং অন্য দলের শিশুরা পিতা- মাতার কাছ থেকে বেশ স্বাধীনতা পেত। ফলাফলে দেখা যায় যে, যেসব শিশুরা পিতা-মাতার নিকট থেকে অধিক স্বাধীনতা পেয়েছে তারা খুব আত্মবিশ্বাসী, উদ্যোগী ও সৃজনশীল প্রতিভার অধিকারী। এসব শিশুরা জটিল পরিবেশেও নিজের জীবন পরিচালনা করতে পারে। উপরোক্ত আলোচনা হতে বলা যায় সাদমানের মানসিক স্বাস্থ্যের উপর পারিবারিক পরিবেশের প্রভাব বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য · সৃজনশীল
উদ্দীপকে সাদমানের মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের কোন উপাদানের প্রভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

