নাঈম এর শারীরিক ও মানসিক পরিবর্তনের ক্ষেত্রে কোন গ্রন্থি ক্রিয়াশীল ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে নাঈম ইদানীং লক্ষ করছে তার মুখে দাড়ি গোঁফ উঠছে, গলার স্বরও বদলে যাচ্ছে। আরও নানা ধরনের পরিবর্তন ঘটছে। নাঈমের এসব শারীরিক ও মানসিক পরিবর্তনের ক্ষেত্রে যেসব গ্রন্থি ক্রিয়াশীল তা হলো- পিটুইটারি গ্রন্থি ও যৌনগ্রন্থির পরিপক্কতা। নিচে তা ব্যাখ্যা করা হলো- পিটুইটারি গ্রন্থি নিঃসৃত শরীরবর্ধক হরমোন এবং গোনাডোট্রপিক হরমোন বয়োসন্ধিকালে ব্যক্তির শারীরিক ও মানসিক পরিবর্তনের জন্য দায়ী। শরীরবর্ধক হরমোন দেহের উচ্চতা ও আকৃতি নিয়ন্ত্রণ করে এবং গোনাডোট্রপিক হরমোন যৌন গ্রন্থির কর্মকান্ডের উপর প্রভাব বিস্তার করে। গোনাডোট্রপিক হরমোনের প্রভাবে যৌন গ্রন্থির তৎপরতা বেড়ে যায়। যৌনগ্রন্থির কার্যকারিতার ফলে এর থেকে নিঃসৃত ছেলেদের ক্ষেত্রে এন্ড্রোজেন এবং মেয়েদের ক্ষেত্রে এস্ট্রোজেন হরমোনের প্রভাবে বিভিন্ন যৌন বৈশিষ্ট্য যেমন- ছেলেদের ক্ষেত্রে কন্ঠস্বরের পরিবর্তন, দাড়িগোঁফ গজানো প্রভৃতি বিকাশ লাভ করে। এ সময়ে ছেলেমেয়েদের মধ্যে অতিরিক্ত লজ্জা, আবেগের আধিক্য, একাকী থাকার ইচ্ছা প্রভৃতি জন্মে। উদ্দীপকে নাঈমের বয়স ১৩ এবং তার মুখে দাড়িগোঁফ উঠছে, গলার স্বরও পরিবর্তিত হচ্ছে। তার মধ্যে অতিরিক্ত লজ্জা ও একাকী থাকার ইচ্ছা প্রবল হয়ে উঠছে। তাই বলা যায়, তার এই শারীরিক ও মানসিক পরিবর্তনে পিটুইটারি ও যৌন গ্রন্থিদ্বয়ের প্রভাব ক্রিয়াশীল।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য · সৃজনশীল
নাঈম এর শারীরিক ও মানসিক পরিবর্তনের ক্ষেত্রে কোন গ্রন্থি ক্রিয়াশীল…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

