পাখির শারীরিক পরিবর্তনগুলো বয়ঃসন্ধিকালীন কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পাখির শারীরিক পরিবর্তনগুলো বয়োসন্ধিকালীন যে বৈশিষ্ট্যকে নির্দেশ করে তা হলো বয়োসন্ধিকালীন দ্রুত শারীরিক পরিবর্তন ও পরিবর্ধন এবং বিরূপ মনোভাব পোষণের পর্যায়। নিচে তা ব্যাখ্যা করা হলো- বয়োসন্ধিকালে দ্রুত শারীরিক পরিবর্তন ও পরিবর্ধন: জীবন প্রসরের এ পর্যায়ে সবচেয়ে বেশি দৈহিক বৃদ্ধি ও অঙ্গপ্রত্যঙ্গের অনুপাতে পরিবর্তন সংগঠিত হয়। বয়োসন্ধিকালে দেহের দ্রুত বৃদ্ধি ও বিকাশকে 'বয়োসন্ধিকালী দ্রুত বৃদ্ধি' বলা হয়। এ বয়সে অন্যান্য পরিবর্তন এবং দৈহিক বৃদ্ধি একই সাথে ঘটে। বয়োসন্ধিকালে যৌন ক্ষমতা অর্জন করার এক অথবা দু'বছর আগে থেকে দৈহিক বৃদ্ধির শুরু হয় এবং যৌন ক্ষমতার অধিকারী হওয়ার পরও দু'মাস থেকে এক বছর ধরে এ রকম বৃদ্ধি চলে। এভাবে দৈহিক বৃদ্ধি প্রায় তিন বছর ধরে চলে। ছেলেমেয়েরা এ বয়সে চেহারা, পোশাক-পরিচ্ছদ, পদমর্যাদা, বিপরীত লিঙ্গের প্রতি মনোভাব ইত্যাদি পরিবর্তন উপলব্ধি করার সাথে সাথে বুঝতে পারে যে, তাদের মধ্যে পরিবারের সদস্য সম্পর্ক এবং যেসব রীতি মেনে চলতে হয় সেগুলোও বদলে যাচ্ছে। বিরূপ মনোভাব পোষণের পর্যায় : বয়োসন্ধিকালের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এ সময় কিশোর-কিশোরীরা জীবন সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করে। চার্নোট বাহলার (১৯২৭) বয়োসন্ধিকালের এ পর্যায়কে 'Negative phase [গণিত] বলে উল্লেখ করেন। এ সময় শৈশবকালের সুন্দর সুন্দর গুণগুলোর প্রভাব লক্ষ করা যায়। এখানে উল্লেখ্য যে, বয়োসন্ধিকালের এ নেতিবাচক মনোভাব ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে অধিক পরিমাণে লক্ষ করা যায়।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য · সৃজনশীল
পাখির শারীরিক পরিবর্তনগুলো বয়ঃসন্ধিকালীন কোন বৈশিষ্ট্যকে নির্দেশ ক…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

