“জেরা ও জয়ের আচরণ পরিবর্তনের কারণ এক হলেও বৈশিষ্ট্যের দিক থেকে ভিন্ন”— উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জেবার বয়স ১৩ বছর এবং জয়ের বয়স ১৫ বছর। উভয়ের ক্ষেত্রে এ বয়স হলো বয়োসন্ধিকাল। জেবা ও জয়ের পরিবর্তনের কারণ এ বয়োসন্ধিকাল। এ বয়োসন্ধিকালে যেসব পরিবর্তনীয় বৈশিষ্ট্য লক্ষ করা যায় তা নিম্নরূপ- জেবার ক্ষেত্রে পরিবর্তনীয় বৈশিষ্ট্য: ১. উচ্চতা ও ওজন বৃদ্ধি পাচ্ছে। ২. স্তনের বৃদ্ধি ঘটছে। ৩. কোমরের হাড় মোটা, উরু ও নিতম্ব ভারী হচ্ছে। ৪. গুপ্তস্থানে লোম গজাচ্ছে। ৫. ঋতুস্রাব শুরু হয়েছে। ৬. গলার স্বর পূর্ণতা লাভ করে ও শ্রুতিমধুর হয়। জয়ের পরিবর্তনীয় বৈশিষ্ট্য: ১. উচ্চতা ও ওজন বাড়ে। ২. শরীরে দৃঢ়তা আসে, বুক ও কাঁধ চওড়া হয়। ৩. শরীরের বিভিন্ন অংশে লোম গজায়। ৪. দাড়ি গোঁফ ওঠে। ৫. স্বরভঙ্গ হয় ও গলার স্বর মোটা হয়। ৬. প্রজনন অঙ্গ বড় হয়ে ওঠে। ৭. বীর্যপাত হয়। উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, "জেবা ও জয়ের পরিবর্তনের কারণ একই হলেও বৈশিষ্ট্যের দিক থেকে ভিন্নতা লক্ষ করা যায়"- উক্তিটি যথার্থ।
HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য · সৃজনশীল
“জেরা ও জয়ের আচরণ পরিবর্তনের কারণ এক হলেও বৈশিষ্ট্যের দিক থেকে ভিন…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

