প্রাণিসম্পদ কর্মকর্তা রনিকে কোন জাতের হাঁস পালন করতে বললেন? এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রাণিসম্পদ কর্মকর্তা রনিকে একটি জাতের হাঁস পালন করতে বললেন যা'বছরে ২৫০-৩০০টির মতো ডিম দেয় অর্থাৎ তিনি রনিকে ইন্ডিয়ান রানার হাঁস পালন করতে বললেন। নিচে ইন্ডিয়ান রানার হাঁসের বৈশিষ্ট্যসমূহ লিখা হলো: ১. এ জাতের হাঁস আকারে ছোট ও ওজনে হালকা। ২. রঙ সাধারণত সাদা, ধূসর ও মিশ্র রঙের। ৩. ডানা দেহের তুলনায় ছোট, পালক খুবই সুবিন্যস্ত ও আঁটসাঁট। ৪. বছরে প্রায় ২৫০-৩০০টি ডিম দেয় এবং ডিমের রং সাদা। ৫. মাথা উঁচু করে খাড়াভাবে চলাফেরা করে এবং দ্রুত দৌড়ায়। ৬. দেহ পাতলা, লম্বা ও গোলাকার। ৭. পূর্ণবয়স্ক হাঁসার ওজন ২-২.৫ কেজি এবং হাঁসির ওজন ১-১.৫ কেজি। ৮. ঠোঁট কমলা হলুদ রঙের; গলা মসৃণ, লম্বা ও চিকন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
প্রাণিসম্পদ কর্মকর্তা রনিকে কোন জাতের হাঁস পালন করতে বললেন? এর বৈশি…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

