প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সেলিম রাজ কী কী পদক্ষেপ গ্রহণ করবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সেলিম রাজের খামারে লক্ষণ অনুযায়ী ডাক প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটেছে। প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সেলিম রাজ তার খামারের জন্য রোগ প্রতিরোধ, রোগ প্রতিকার ও চিকিৎসার পদক্ষেপ গ্রহণ করবে। রোগ প্রতিরোধ: স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যাতে পরবর্তীতে রোগ না ছড়ায়। ডাক প্লেগের জন্য প্রতিষেধক হিসেবে নিয়মিত ডাক প্লেগ টিকা দিতে হবে। হাঁসের বাচ্চাকে ১ মাস বয়সের পরে ৬ মাস পর পর সকল হাঁসকে রানের মাংসে ইনজেকশন হিসেবে টিকা দিতে হবে। রোগ প্রতিকার ও চিকিৎসা: প্রতি কেজি খাদ্যের সাথে ২ ২.৫ গ্রাম কসুমিক্স গ্লাস পাউডার মিশিয়ে পর পর ৩ ৫ দিন খাওয়াতে হবে। স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করতে হবে। আক্রান্ত হাঁসকে দ্রুত আলাদা করে ফেলতে হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সেলিম রাজ কী কী পদক্ষেপ গ্রহ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

