ছকটির 'C [গণিত] চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ছকের 'C [গণিত] চিহ্নিত পদ্ধতিটি হলো আবদ্ধ অবস্থায় মুরগি পালন পদ্ধতি। নিচে এ পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো-আবদ্ধ অবস্থায় মুরগি-পালন একটি বিশেষ নিয়মে মোরগ-মুরগি পালন ব্যবস্থা। এ প্রথায় মোরগ-মুরগি সবসময় ঘরের মধ্যে পাটাতনের উপর বাস করে। আবদ্ধ পালন পদ্ধতিতে মুরগি দু'ভাবে পালন করা যায়। যথা- ১. লিটার পদ্ধতি ও ২. খাঁচা পদ্ধতি। ১. লিটার পদ্ধতি: এ পদ্ধতিতে ঘরের মেঝেতে পুরু করে বিচালি, কাঠের গুঁড়া, ধানের তুষ, গমের তুষ ইত্যাদি বিছিয়ে তার উপর মুরগি পালন করা হয়। দিনের বেলায় এরা বাইরে যেতে পারে না। ইংরেজিতে মুরগির এই বিছানাকে লিটার বলে। যে ঘরে লিটার বিছিয়ে মুরগি পালন করা হবে, সে ঘরটি বেশ খোলামেলা হওয়া প্রয়োজন। ঘরে মুরগি দেওয়ার ২/৩ দিন আগে লিটার বিছাতে হয়। শুধু লিটার হলে ২.৫-৫.০ সে.মি. পুরু করে বিছাতে হয় এবং ডিপ পদ্ধতি হলে ১৫ সেমি পুরু করতে হয়। ২. খাঁচা পদ্ধতি: এ পদ্ধতিতে একই জায়গায় ডিপ লিটার পদ্ধতির চেয়ে ৫ গুণ বেশি মুরগি পালন করা যায়। ঘরগুলো আলো-বাতাস চলাচলের জন্য পূর্ব-পশ্চিমে এবং উত্তর-দক্ষিণে সম্পূর্ণ খোলা থাকে। খোলাস্থান তারের জাল দিয়ে ঘেরা থাকে। ঝড়-বৃষ্টি ও শীতের দিনে ফাঁকা স্থানে চট ঝুলাতে হয়। খাঁচা হতে ঘরের চালা কমপক্ষে ৩ মিটার উঁচু হওয়া উচিত। এই পদ্ধতিতে মুরগির লিটারের প্রয়োজন হয় না।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
ছকটির 'C চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
