'দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ যথোপযুক্ত"- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রাণিসম্পদ কর্মকর্তা রনিকে হাঁস পালনের পাশাপাশি গরু মোটাতাজাকরণ অর্থাৎ মিশ্র খামারের পরামর্শ দেন। "দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ যথোপযুক্ত।" নিচে তা বিশ্লেষণ করা হলো: মিশ্র খামারে একসাথে একের অধিক ফসল উৎপাদন করা হয় অর্থাৎ হাঁস-মুরগি পালনের পাশাপাশি গরু মোটাতাজাকরণ, মাছ চাষ, সবজি চাষ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করা হয়। এতে একসাথে একাধিক ফসল পাওয়া যায়। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে মিশ্র খামার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একক খামারে অনেক সময় লাভ হয় না এবং শুধু একটি ফসল পাওয়া যায়। ফলে দরিদ্র কষরা নিজের অন্যান্য প্রয়োজন তেমন মেটাতে পারে না। কিন্তু মিশ্র খামারে একটি ফসল ক্ষতির সম্মুখীন হলেও আরেকটি ফসল থেকে ক্ষতিপূরণ তোলা যায়। উদ্দীপকে রনি হাঁস পালনের পাশাপাশি গরু মোটাতাজাকরণ করলে ডিম উৎপাদনের পাশাপাশি দুধ ও মাংস উৎপাদন করে সে আরো বেশি লাভবান হতে পারবে। কোনো কারণে হাঁসের খামারে লাভবান না হলেও গরু বিক্রি করে সে লাভবান হতে পারবে। এভাবে দারিদ্র্য বিমোচন করা সম্ভব হবে। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, বিভিন্ন ধরনের ঝুঁকি ও চাহিদার বিবেচনায় দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অত্যন্ত যথোপযুক্ত।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
'দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ যথোপযুক্ত"- বিশ্ল…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

