উদ্দীপকে বর্ণিত রোগটি পোল্ট্রি শিল্পের ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে করিম সাহেবের লেয়ার মুরগির খামারে মুরগিগুলো রাণীক্ষেত রোগে আক্রান্ত। রাণীক্ষেত রোগটি পোল্ট্রি শিল্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো- পোল্ট্রি বাংলাদেশের একটি অত্যন্ত সম্ভাবনাময় শিল্প। দেশে এবং বিদেশে আমিষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পোল্ট্রি শিল্পের গুরুত্ব বাড়ছে। অনেক শিক্ষিত বেকার যুবক পোল্ট্রি শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এর তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে। কিন্তু সম্ভাবনার পাশাপাশি এ শিল্পের রয়েছে অনেক অন্তরায়। পোল্ট্রি শিল্পের বিকাশে অন্যতম অন্তরায় হচ্ছে রোগ বালাই। তন্মধ্যে প্রধান ও মারাত্মক রোগ হচ্ছে রাণীক্ষেত রোগ। এটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। New castle Disease Virnus নামক জীবাণুর সংক্রমণে এ রোগ হয়। এ রোগটি সংক্রামক এবং অত্যন্ত দ্রুত এটি অন্যান্য মুরগি ও খামারে ছড়িয়ে পড়ে। কোন এলাকায় এ রোগ দুই বা একটি মোরগ-মুরগিতে দেখা দিলে ৫-৭ দিনের মধ্যে এলাকার সমস্ত মোরগ-মুরগি আক্রান্ত হয়ে মারা যেতে পারে। অর্থাৎ সপ্তাহের মধ্যে কোনো এলাকার লাভজনক পোল্ট্রি শিল্প ফাংস হয়ে যেতে পারে। উপরিউক্ত এ রোগ হওয়ার পর তেমন ঔষধ নেই শুধুমাত্র প্রতিষেধক টিকা প্রদানের মাধ্যমে এ রোগের প্রতিরোধ করা যায়। রাণীক্ষেত রোগ মারাত্মক পর্যায়ে পৌঁছলে একটি দেশের গোটা পোল্ট্রি শিল্প ফাংস হয়ে যেতে পারে। উপরের আলোচনা হতে বুঝা যায় যে, রাণীক্ষেত রোগটি পোল্ট্রি শিল্পের জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং এ রোগ প্রতিরোধে স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা ও টিকা প্রদানের ব্যবস্থা করতে হবে ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রোগটি পোল্ট্রি শিল্পের ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

