সাবিনার খামারের হাঁসের রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সাবিনার খামারে ডাক প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটেছে। নিচে ডাক প্লেগ রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায় বিশ্লেষণ করা হলো- রোগ প্রতিরোধ: স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যাতে পরবর্তীতে রোগ না ছড়ায়। ডাক প্লেগের জন্য প্রতিষেধক হিসেবে নিয়মিত ডাক প্লেগ টিকা দিতে হবে। হাঁসের বাচ্চাকে ১ মাস বয়সের পরে ৬ মাস পর পর সকল হাঁসকে রানের মাংসে ইনজেকশন হিসেবে টিকা দিতে হবে। প্রতিকার ও চিকিৎসা: প্রতি কেজি খাদ্যের সাথে ২ - ২.৫ গ্রাম কসুমিক্স প্লাস পাউডার মিশিয়ে পর পর ৩ - ৫ দিন খাওয়াতে হবে। স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করতে হবে। আক্রান্ত হাঁসকে দ্রুত আলাদা করে ফেলতে হবে। মৃত হাঁসকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। উপরোক্ত পদক্ষেপ এবং হাঁসের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডাক প্লেগ রোগ প্রতিরোধ করা সম্ভব।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
সাবিনার খামারের হাঁসের রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায় বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

