বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্রে প্রদর্শিত মুরগিটি পালন করা কি অর্থনৈতিকভাবে লাভজনক? উত্তরের সপক্ষে তোমার যুক্তি উপস্থাপন কর।
উত্তর: চিত্রে প্রদর্শিত মুরগিটি হচ্ছে ফাউমি জাতের একটি মুরগি। ফাউমি জাতের মুরগি পালন অর্থনৈতিকভাবে লাভজনক। এর সপক্ষে নিচে যুক্তি উপস্থাপন করা হলো- ফাউমি জাতের মুরগির উৎপত্তি মিসরে। মিসর থেকে এ মুরগি বাংলাদেশে আনা হয়। বর্তমানে এটি বাংলাদেশে ব্যাপকভাবে পালন করা হচ্ছে। ফাউমি জাতের মুরগি লেগহর্নের মতো। এরা তাপ সহ্য করতে পারে এবং চরিয়ে খেতে ভালোবাসে। এরা বছরে ১৬০-১৮০টির মতো ডিম দেয় যা দেশি মুরগি অপেক্ষা বেশি। কিন্তু দেশি মুরগির মতোই ছাড়া অবস্থায় পালন করা যায়। এদের পালন খরচ কম, কারণ তেমন বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন হয় না। তাছাড়া এরা দেখতে খুবই সুন্দর হওয়ায় অনেকেই সখের বসে ফাউমি জাতের মুরগি পালন করে। এদের রোগ-প্রতিরোধ ক্ষমতা বেশি। উৎপাদন খরচ দেশি মুরগির মতো হওয়ায় অনেকেই এ মুরগি পালনে আগ্রহী। এমনকি বাণিজ্যিকভাবে খামারেও এ জাতের মুরগি পালন করা সম্ভব। এরা বাংলাদেশের আবহাওয়ায় এবং অনুকূল পরিবেশেও খাপ খাইয়ে নিতে সক্ষম। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, ফাউমি জাতের মুরগিটি বাংলাদেশের প্রেক্ষাপটে পালন করা অর্থনৈতিকভাবে লাভজনক।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্রে প্রদর্শিত মুরগিটি পালন করা কি অর্থনৈত…
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

