উদ্দীপকে আলোচিত পদ্ধতি দুটির মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত দুটি পদ্ধতি হলো যথাক্রম ডিম ফুটানোর কৃত্রিম ও প্রাকৃতিক পদ্ধতি। নিচে প্রাকৃতিক পদ্ধতি ও কৃত্রিম পদ্ধতির মধ্যে পার্থক্য ব্যাখা করা হলো- প্রাকৃতিক পদ্ধতিতে নিষিক্ত ডিমের উপর মুরগির নিজের দেহের তাপ দিয়ে ডিম ফুটানো হয়। অন্যদিকে কৃত্রিম পদ্ধতিতে কৃত্রিমভাবে প্রয়োজনীয় তাপ ও আর্দ্রতা নিয়ন্ত্রণের মাধ্যমে ডিম ফুটানো হয় । প্রাকৃতিক পদ্ধতিতে কম সংখ্যক ডিম ফুটানো যায়, আর কৃত্রিম পদ্ধতিতে বেশি সংখ্যক ডিম ফুটানো যায়। প্রাকৃতিক পদ্ধতিতে কুঁচে মুরগি ব্যবহার করা হয় আর কৃত্রিম পদ্ধতিতে ইনকিউবেটর যন্ত্র ব্যবহার করা হয়। প্রাকৃতিক পদ্ধতিতে দক্ষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না কিন্তু কৃত্রিম পদ্ধতিতে দক্ষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয়। প্রাকৃতিক পদ্ধতিতে কিছু ডিম নষ্ট হয় কিন্তু কৃত্রিম পদ্ধতিতে কোনো ডিম নষ্ট হয় না। প্রাকৃতিক পদ্ধতিতে শক্তিশালী ও নিরোগ বাচ্চা পাওয়া যায় কিন্তু কৃত্রিম পদ্ধতিতে বাচ্চা দুর্বল ও রোগাক্রান্ত হতে পারে। প্রাকৃতিক পদ্ধতিতে কখনো কখনো মুরগি ডিম ভেঙে ফেলে ও বাচ্চা মেরে ফেলে কিন্তু কৃত্রিম পদ্ধতিতে ডিম ভাঙা ও বাচ্চা মরার সম্ভাবনা নেই। প্রাকৃতিক পদ্ধতিতে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায় না অথচ কৃত্রিম পদ্ধতিতে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত পদ্ধতি দুটির মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

