চিত্র : 'A [গণিত] এবং 'B [গণিত] পদ্ধতি দুটির মধ্যে কোনটি গ্রামাঞ্চলের জন্য উপযোগী? পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: চিত্র 'A [গণিত] হলো প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানো এবং চিত্র 'A [গণিত] হলো কৃত্রিম পদ্ধতিতে ডিম ফোটানো। বাংলাদেশের গ্রামীণ সমাজে হাঁস-মুরগির উৎপাদন বৃদ্ধির জন্য প্রাকৃতিক পদ্ধতিই বেশি ব্যবহার হয়ে থাকে। মুরগির নিজের দেহের তাপ, নিষিক্ত ডিমের ওপর দিয়ে ডিম ফোটানোর পদ্ধতিকে প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানো বলা হয়। ডিম ফুটানোর প্রাকৃতিক পদ্ধতি খুবই সহজ। বাংলাদেমের গ্রামাঞ্চলের জন্য প্রাকৃতিক পদ্ধতিটি অধিক উপযোগী। এ পদ্ধতিতে কৃত্রিম তাপের/যন্ত্রের প্রয়োজন হয় না। গ্রামাঞ্চলে যেখানে বিদ্যুৎ নেই সেখানে এ পদ্ধতিটি বেশ কার্যকর। এ পদ্ধতিতে খরচ কম এবং বাচ্চা ফোটার হার খুবই ভালো এবং ফোটানো বাচ্চার যত্ন মুরগি নিজেই নিয়ে থাকে। যার ফলে আলাদা করে যত্নের প্রয়োজন হয় না। যা গ্রামীণ খামারিদের জন্য বেশি কার্যকর। অর্থাৎ অল্প সংখ্যক মুরগি পালনকারীদের জন্য এই পদ্ধতিটি সবচেয়ে বেশি কার্যকর বা উপযোগী। অপরদিকে চিত্র 'B [গণিত] এর পদ্ধতিটি অর্থাৎ কৃত্রিম উপায়ে ডিম থেকে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ইনকিউবেটর ও ব্রুডার ক্রয় করার দরকার হয় যা মূলত ব্যয়বহুল। এক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন হয়। বিদ্যুৎ অনিয়মিত হলে সমস্ত ডিমই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই কৃত্রিম পদ্ধতিটি গ্রামাঞ্চলের গ্রামীণ পরিবেশের জন্য উপযোগী নয়। অতএব বাংলাদেশের গ্রামাঞ্চলের জন্য চিত্র 'A [গণিত] অর্থাৎ প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানোর পদ্ধতিটি বেশি উপযোগী বলে আমি মনে করি।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
চিত্র : 'A এবং 'B পদ্ধতি দুটির মধ্যে কোনটি গ্রামাঞ্চলের জন্য উপযো…
উদ্দীপক
চিত্র-A চিত্র-Bরংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

