উদ্দীপকের আলোকে ফারজানার গৃহীত কার্যক্রমটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফারজানা বাণিজ্যিকভাবে মুরগির বাচ্চা উৎপাদন খামার তৈরি করে স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি ডিম ফোটানোর ঘর তৈরি করে বৈদ্যুতিক ইনকিউবেটর কিনে বাচ্চা ফুটানোর ডিমগুলো বাছাইপূর্বক ইনকিউবেটরে সঠিকভাবে স্থাপন করে পরের কাজগুলোও সূক্ষ্মভাবে করলেন এবং সর্বোচ্চ সংখ্যক বাচ্চা পেলেন। নিচে ফারজানার গৃহীত কার্যক্রমটি মূল্যায়ন করা হলো- ফারজানার খামারটি একটি বাণিজ্যিক খামার। এসব খামারে ১০- ১৫টি মুরগি না থেকে একসাথে হাজার হাজার মুরগি থাকে। এসব খামার স্থাপনের আসল উদ্দেশ্য হচ্ছে আর্থিকভাবে লাভবান হওয়া। ফারজানা ডিম ফোটানোর জন্য বৈদ্যুতিক ইনকিউবেটর কিনেন যা দিয়ে একই সাথে একই সময়ে অনেক বেশি ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করা যায়। ইনকিউবেটরের মাধ্যমে যেকোনো সময় বাচ্চার জন্য ডিম ফুটানো সম্ভব। এ পদ্ধতিতে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ডিমে 'তা' দেওয়ার পর উৎপাদিত বাচ্চাকে মুরগির কোনো না কোনো রোগ সংক্রমিত হতে পারে, যা ইনকিউবেটরে সম্ভব নয়। এছাড়া ফারজানা অন্যান্য কাজগুলো সতর্কতা ও সূক্ষ্মভাবে করেন যার ফলে তিনি সর্বোচ্চ সংখ্যক বাচ্চা ফুটাতে সক্ষম হন। ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ফারজানার এ সাফল্য দেশের মুরগির চাহিদা পূরণে অনবদ্য অবদান রাখবে। ফারজানার এ সাফল্যে উদ্বুদ্ধ হয়ে অন্যান্য বেকার যুবক-যুবতীরাও এধরনের খামার স্থাপনে আগ্রহী হয়ে উঠবে। উপরের আলোচনা হতে দেখা যায় যে, বাংলাদেশের উদীয়মান বাণিজ্যিক পোল্ট্রি খামারের ক্ষেত্রে ফারজানার গৃহীত কার্যক্রম অত্যন্ত মূল্যবান।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ফারজানার গৃহীত কার্যক্রমটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

