চিত্রের রোগটি থেকে মুরগিকে বাঁচাতে করণীয় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে প্রদর্শিত রোগটি হচ্ছে মুরগির রাণীক্ষেত রোগ । রাণীক্ষেত মুরগির জন্য খুবই মারাত্মক একটি রোগ। এ রোগ থেকে মুরগিকে বাঁচানোর কোনো চিকিৎসা না থাকায় করণীয় হিসেবে যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিরোধ ব্যবস্থা হিসেবে খামারে জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মুরগিকে প্রতিষেধক টিকা দিতে হবে। রাণীক্ষেত রোগের দু'ধরনের টিকা পাওয়া যায়। টিকা দু'ট হলো- ১. বি.সি.আর.ডি.ভি (BCRDV) : এ টিকাবীজের প্রতিটি, ভায়ালে ১ মি.লি. মূল টিকাবীজ থাকে। টিকাবীজ ৬ মি. লি. পরিস্রুত পানিতে ভালোভাবে মিশাতে হয়। তারপর ৭ দিন, ২১ দিন বয়সের প্রতিটি বাচ্চা পাখির প্রতি চোখে ১ ফোঁটা করে দিতে হবে। ২.আর.ডি.ভি (RDV) : সাদা কাচের এম্পুলে ০.৩ সি.সি. হারে এ টিকাজীব থাকে। এর সাথে ১০০ সিসি পরিস্রুত পানি মিশিয়ে ১০০ মাত্রা করা হয়। এ টিকা দু'মাসের বেশি বয়সের প্রতিটি পাখির রানের মাংসে ১ সিসি করে ইনজেকশন দিতে হবে। এরপরও যদি খামারে এ রোগ দেখা দেয় তবে নিচের প্রতিকার ব্যবস্থাগুলো অবলম্বন করতে হবে। ১. সুস্থ পাখি থেকে অসুস্থ পাখি আলাদা করে নিতে হবে। ২. মৃত পাখিকে মাটিতে পুঁতে ফেলতে হবে। ৩.আক্রান্ত ও সুস্থ উভয় পাখিকে মাঝেমধ্যে পটাশ মিশানো পানি খাওয়াতে হবে। উল্লিখিত পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে মুরগিকে রাণীক্ষেত রোগমুক্ত রাখা সম্ভব হয়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
চিত্রের রোগটি থেকে মুরগিকে বাঁচাতে করণীয় বিশ্লেষণ কর।
উদ্দীপক

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

