গৃহপালিত পাখি পালনের ক্ষেত্রে চিত্রে প্রদর্শিত রোগের ব্যাপারে তোমার গৃহীত পদক্ষেপ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে প্রদর্শিত রোগটি হচ্ছে রাণীক্ষেত। গৃহপালিত পাখির জন্য রাণীক্ষেত খুবই মারাত্মক একটি রোগ। এ রোগের কোনো চিকিৎসা না থাকায় গৃহপালিত পাখি পালনের ক্ষেত্রে যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণই হবে আমার পদক্ষেপ। প্রতিরোধ ব্যবস্থা হিসেবে খামারে জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গৃহপালিত পাখিকে প্রতিষেধক টিকা দিতে হবে। রাণীক্ষেত রোগের দু'ধরনের টিকা পাওয়া যায়। টিকা দু'টি হলো- ১. বি.সি.আর.ডি.ভি (BCRDV) : এ টিকাবীজের প্রতিটি ডায়ালে ১ মি.লি মূল টিকাবীজ থাকে। টিকাবীজ ৬ মি.লি. পরিস্রুত পানিতে ভালোভাবে মিশাতে হয়। তারপর ৭ দিন ২১ দিন বয়সের প্রতিটি বাচ্চা পাখির প্রতি চোখে ১ ফোঁটা করে দিতে হবে। ২. আর.ডি.ভি. (RDV) : সাদা কাচের এগুলে ০.৩ সি.সি হারে এ টিকাবীজ থাকে। এর সাথে ১০০ সিসি পরিস্রুত পানি মিশিয়ে ১০০ মাত্রা করা হয়। এ টিকা দু'মাসের বেশি বয়সের প্রতিটি পাখির রানের মাংসে ১ সিসি করে ইনজেকশন দিতে হবে । এরপরও যদি খামারে এ রোগ দেখা দেয় তবে নিচের প্রতিকার ব্যবস্থাগুলো অবলম্বন করব- ১. সুস্থ পাখি থেকে অসুস্থ পাখি আলাদা করে নিব। ২. মৃত পাখিকে মাটিতে পুঁতে ফেলব। আক্রান্ত ও সুস্থ উভয় পাখিকে মাঝেমধ্যে পটাশ মিশানো পানি খাওয়াবো। উপরোক্ত পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমি গৃহপালিত পাখিকে রাণীক্ষেত রোগমুক্ত রাখতে পারব।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
গৃহপালিত পাখি পালনের ক্ষেত্রে চিত্রে প্রদর্শিত রোগের ব্যাপারে তোমার…
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

