রোগ প্রতিরোধে প্রাণিজসম্পদ কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জাকিরের খামারের মুরগিগুলো রাণীক্ষেত রোগে আক্রান্ত। স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা এবং টিকা প্রদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা যায়। রাণীক্ষেত রোগ প্রতিরোধের প্রধান উপায় হলো মুরগিকে টিকা প্রদান করা। এ রোগের দু ধরনের টিকা পাওয়া যায়। টিকা দুটি হলো- ১. বি.সি.আর.ডি.ভি. এ টিকাবীজের প্রতিটি ভায়ালে ১ মি.লি. মূল টিকাবীজ থাকে। টিকাবীজ ৬ মি.লি. পরিদ্রুত পানিতে ভালোভাবে মিশাতে হবে। তারপর ৭ দিন ও ২১ দিন বয়সের প্রতিটি বাচ্চা মুরগির প্রতি চোখে ১ ফোঁটা করে দিতে হয়। এ টিকার কার্যকারিতা দুই মাসের বেশি। ২. আর.ডি.তি: সাদা কাচের এম্পুলে ০.৩ সিসি হারে এ টিকাবীজ থাকে। এর সাথে ১০০ সিসি পরিদ্রুত পানি মিশিয়ে ১০০ মাত্রা করা হয়। এ টিকা দু মাসের বেশি বয়সের প্রতিটি মুরগির রানের মাংসে ১ সিসি করে ইনজেকশন দিতে হয়। ৬ মাস পর পর এ টিকা দেওয়ার নিয়ম। টিকা প্রদানের মাধ্যমে রাণীক্ষেত রোগ থেকে খামারের মুরগিকে রক্ষা করা সম্ভব হবে। তাই বলা যায়, উপজেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তার পরামর্শ যৌক্তিক।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
রোগ প্রতিরোধে প্রাণিজসম্পদ কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

