সুমনের হাঁস পালন পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সুমনের হাঁস পালন পদ্ধতিটি হলো মুক্ত পালন পদ্ধতি । নিচে মুক্ত হাঁস পালন পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো : এ পদ্ধতিতে সর্বোচ্চ ২০০০ হাঁস পালন করা যায়। এ পদ্ধতিতে হাঁসকে কেবলমাত্র রাতের বেলায় ঘরের মধ্যে আটকিয়ে রাখা হয় এবং দিনের বেলায় বিভিন্ন জায়গায় যেমন— পুকুর, নদী-নালা, হাওর, বিল প্রভৃতি জায়গায় চরানো হয়। এ পদ্ধতিতে বাড়ন্ত ও পূর্ণবয়স্ক উভয় প্রকার হাঁসই পালন করা হয়ে থাকে। ছাড়া অবস্থায় হাঁস পালন পদ্ধতিতে হাঁসগুলোকে সকাল ৯টা পর্যন্ত ঘরের মধ্যে আবদ্ধ রাখা হয় । এতে ডিম সংগ্রহ করতে সুবিধা হয়। ছাড়া অবস্থায় হাঁস পালনের ক্ষেত্রে একটি পূর্ণ বয়স্ক হাঁসের রাতে অবস্থানের জন্য ৩ বর্গ ফুট জায়গা দরকার এবং বাড়ন্ত হাঁসের জন্য ২ বর্গ ফুট জায়গা দরকার হয় ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
সুমনের হাঁস পালন পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

