সরকারের সহযোগিতা পেলে শিল্পটি দ্রুত অগ্রসর হতে পারে । উক্তিটি বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে শিল্পটি হলো পোল্ট্রি শিল্প। সরকারের সহযোগিতা পেলে শিল্পটি দ্রুত অগ্রসর হতে পারে । নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো— পোল্ট্রি বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্প। এ শিল্পের উন্নয়নে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করলে এ শিল্প দ্রুত এগিয়ে যেতে পারে । যেমন— উন্নত জাতের পোল্ট্রির বাচ্চার প্রাপ্যতা নিশ্চিত করা। প্রয়োজনে বিদেশ থেকে আমদানি করা যেতে পারে। পোল্ট্রির সুষম খাদ্যের উপকরণ সহজলভ্য করা। পোল্ট্রির জন্য প্রয়োজনীয় টিকার প্রাপ্যতা নিশ্চিত করা। সহজ বাজারজাতকরণের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। পোল্ট্রি পালন ও রোগ চিকিৎসা সম্পর্কিত প্রশিক্ষণ কার্যক্রম করা। বেকার লোকদেরকে পোল্ট্রি পালনে উৎসাহিত করা। পোল্ট্রি শিল্পে কর অব্যহতি সুবিধা বর্ধিত করা। পোল্ট্রি পালনের জন্য স্বল্প সুদে ঋণ প্রদান করা। প্রাণী সম্পদ বিভাগকে পোল্ট্রি খাত উন্নয়নে আরও সক্রিয় ও দক্ষ করে গড়ে তোলা। ডিম ও মুরগির মূল্য কয়েক মাসের পরিবর্তে সারা বছরের জন্য নির্ধারিত করে দেওয়া। প্রকৃত উৎপাদনকারীদের সহায়তার জন্য সরকারের বিশেষ তহবিল গঠন করা। পোল্ট্রি খামারে সার্বক্ষণিক বিদ্যুৎ প্রয়োজন। তাই সরকারের উচিত জৈব বিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসা অথবা পোল্ট্রি খামারিদের জৈব বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করা। পোল্ট্রির বাচ্চা উৎপাদনে ভর্তুকি ও নিরাপত্তা প্রদান করা। সরকার যদি পোল্ট্রি শিল্পের উন্নয়নে উপরে বর্ণিত সুবিধাগুলো নিশ্চিত করতে পারে তবে এ শিল্পের অগ্রগতি ত্বরান্বিত হবে এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। তাই বলা যায় পোল্ট্রি শিল্পের দ্রুত অগ্রসরের জন্য সরকারের একান্ত সহযোগিতা প্রয়োজন ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
সরকারের সহযোগিতা পেলে শিল্পটি দ্রুত অগ্রসর হতে পারে । উক্তিটি বিশ্ল…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

