উদ্দীপকের জমিলা বেগমের মুরগি রাণীক্ষেত রোগে আক্রান্ত। রাণীক্ষেত রোগের লক্ষণগুলো নিচে ব্যাখ্যা করা হলো-
১. আক্রান্ত মুরগি দল ছেড়ে ঘরের কোণে ঝিমানো অবস্থায় থাকে ।
২. সুস্থ পাখি হঠাৎ কক্ শব্দে উপরে লাফ দেয়, তারপর মারা যায়।
৩ . শ্বাসকষ্ট হয়। মুরগি 'হা' করে শ্বাস নেওয়ার চেষ্টা করে। ঘড় ঘড় শব্দ করে।
৪. সাদা চুনের মতো মল ত্যাগ করে।
৫. ঘাড়, পা ও ডানা পক্ষাঘাতগ্রস্ত হয়। নাক দিয়ে শ্লেষ্মা ঝরে।
৬.চোখ ফুলে ওঠে, কানের লতি ও মাথার ঝুটি কালচে বর্ণ হয় ।
৭. ঘাড় বাঁকা হয়ে যায়, মাথা ঘুরাতে থাকে এবং খুঁড়িয়ে চলে ।
৮. দুর্গন্ধযুক্ত পাতলা মল মুরগির পেছনের পালকে লেগে থাকে ।