উদ্দীপকে উল্লেখিত জাকিরের খামারের মুরগিগুলো হঠাৎ করে চুনের মতো পাতলা পায়খানা করছে এবং শ্বাসকষ্ট হচ্ছে অর্থাৎ মুরগিগুলো রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে। নিম্নে রাণীক্ষেত রোগের কারণ ও লক্ষণগুলো লিখা হলো-
কারণ: New Castle Disease Virus দ্বারা এই রোগটি হয়ে থাকে। আক্রান্ত বাহক পাখির শ্বাসতন্ত্র নিঃসৃত পদার্থ ও মলের মাধ্যমে ভাইরাস নির্গত হয় যা শ্বাস গ্রহণের সময় বাতাসের বা খাবারের সাথে মুখ দিয়ে সুস্থ মুরগির দেহে প্রবেশ করে। লক্ষণ:
১. আক্রান্ত মুরগি দল ছেড়ে ঘরের কোণে ঝিমানো অবস্থায় থাকে।
২. সুদ্ধ মুরগি হঠাৎ কক্ শব্দে উপরে লাফ দেয়, তারপর মারা যায়।
৩. শ্বাসকষ্ট হয়। মুরগি 'হা' করে শ্বাস নেওয়ার চেষ্টা করে। ঘড় ঘড় শব্দ করে।
৪. সাদা চুনের মতো মল ত্যাগ করে।
৫. ঘাড়, পা ও ডানা পক্ষাঘাতগ্রস্ত হয়। নাক দিয়ে শ্লেষ্মা ঝরে।
৬. চোখ ফুলে ওঠে, কানের লতি ও মাথার ঝুটি কালচে বর্ণ হয়।
৭. ঘাড় বাঁকা হয়ে যায়, মাথা ঘুরাতে থাকে এবং খুঁড়িয়ে চলে।
৮. দুর্গন্ধযুক্ত পাতলা মল মুরগির পেছনের পালকে লেগে থাকে।