উদ্দীপকের চিত্রে প্রদর্শিত মুরগিটি রাণীক্ষেত রোগে আক্রান্ত। এ রোগ সম্পর্কে নিচে ব্যাখ্যা করা হলো—
১.আক্রান্ত মুরগি দল ছেড়ে ঘরের কোণে ঝিমানো অবস্থায় থাকে।
২. সুস্থ পাখি হঠাৎ কক শব্দে উপরে লাফ দেয়, তারপর মারা যায়।
৩.শ্বাসকষ্ট হয়। মুরগি 'হা' করে শ্বাস নেওয়ার চেষ্টা করে। ঘড় ঘড় শব্দ করে ।
8.সাদা চুনের মতো মল ত্যাগ করে।
৫. ঘাড়, পা ও ডানা পক্ষাঘাতগ্রস্ত হয়। নাক দিয়ে শ্লেষ্মা ঝরে।
৬. চোখ ফুলে ওঠে, কানের লতি ও মাথার ঝুটি কালচে বর্ণ হয় ।
৭. ঘাড় বাঁকা হয়ে যায়, মাথা ঘুরাতে থাকে এবং খুঁড়িয়ে চলে।
৮. দুর্গন্ধযুক্ত পাতলা মল মুরগির পেছনের পালকে লেগে থাকে।