উদ্দীপকে উল্লিখিত কৃষিক্ষেত্রের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কৃষিক্ষেত্রটি হলো পোল্ট্রি। নিচে পোল্ট্রি শিল্পের প্রয়োজনীয়তা বর্ণনা করা হলো- বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বেড়ে চলছে। এ বর্ধিত জনসংখ্যার আমিষের চাহিদা পূরণে পোল্ট্রির গুরুত্ব অনেক। পোল্ট্রি থেকে প্রাপ্ত মাংস, ডিম আমিষের একটা বড় উৎস। বাংলাদেশে পোল্ট্রি ছাড়া আমিষের অন্যান্য উৎস খুবই কম। আমিষের জন্য পোল্ট্রির চাহিদা অনেক বেশি। বাংলাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র। পোল্ট্রি খামারে খুব বেশি মূলধন না লাগায় সহজেই খামার স্থাপন করা যায়। আবার পোল্ট্রি খামারে অল্প সময়ে, অল্প মূলধনে অনেক বেশি লাভবান হওয়া যায়। এতে খামারিরা নিজেরাও স্বাবলম্বী হয়। দেশের অর্থনীতিও সমৃদ্ধশালী হয়। তাছাড়া দেশে বেকারসমস্যা ধীরে ধীরে প্রকট আকার ধারণ করছে। পোল্ট্রি খামার স্থাপন করে বেকার যুবকদের আয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়াও পোল্ট্রির পালক দ্বারা খেলার সামগ্রী, ঝাড়ু ইত্যাদি তৈরির মাধ্যমে' যথেষ্ট অর্থ উপার্জন করা যায়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কৃষিক্ষেত্রের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

