উদ্দীপকে উল্লেখিত সাঈদ এর হাঁস পালনের পদ্ধতিটি হলো অর্ধ- আবদ্ধ পদ্ধতি এবং সুমনের হাঁস পালনের পদ্ধতিটি হলো মুক্ত পালন পদ্ধতি। সাঈদ ও সুমন দু'বন্ধুর মধ্যে কার হাঁস পালন পদ্ধতিটি বেশি উপযোগী তা নিচে মূল্যায়ন করা হলো-
সাঈদের অর্ধ-আবদ্ধ পদ্ধতিতে হাঁসকে রাতে ঘরে রাখা হয় এবং দিনের বেলায় ঘর সংলগ্ন নির্দিষ্ট জলাধার বা জায়গায় বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়। প্রতিটি হাঁসের জন্য প্রায় ০.৯৩ বর্গমিটার (১০ বর্গফুট) জায়গার প্রয়োজন হয়। খাবার, পানি ও চিকিৎসা দ্রব্য সরবরাহ করতে হবে। এ পদ্ধতিতে খরচ বেশি হয় এবং অধিক শ্রমিকের প্রয়োজন হয়। অন্যদিকে সুমনের মুক্ত পালন পদ্ধতিতে হাঁসকে কেবলমাত্র রাতের বেলায় ঘরের মধ্যে আটকিয়ে রাখা হয় এবং দিনের বেলায় বিভিন্ন জায়গায় যেমন— পুকুর, নদী-নালা, হাওড়, বিল প্রভৃতি জায়গায় চরানো হয়। এ পদ্ধতিতে পূর্ণবয়স্ক হাঁসের রাতে অবস্থানের জন্য ৩ বর্গফুট জায়গা' এবং বাড়ন্ত হাঁসের জন্য ২ বর্গফুট জায়গা দরকার হয়। এ পদ্ধতিতে খাদ্য বাবদ খরচ খুব কম লাগে। ব্যবস্থাপনা খরচও কম।
উপরের আলোচনা হতে দেখা যাচ্ছে যে, সুমনের মুক্ত পালন পদ্ধতিতে সাঈদ এর অর্ধ-আবদ্ধ পালন পদ্ধতি অপেক্ষা জায়গা কম লাগে, খরচ কম হয় এবং শ্রমিক কম লাগে। সুতরাং সুমনের হাঁস পালনের পদ্ধতিটি বেশি উপযোগী।