রহিমা বেগম ডিম ও মাংস উৎপাদনকারী যে মুরগি পালন করলেন তার বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে রহিমা বেগম ডিম ও মাংস উৎপাদনের জন্য রোড আইল্যান্ড রেড জাতের মুরগি পালন করেন। রোড আইল্যান্ড রেড জাতের মুরগির উৎপত্তি আমেরিকার রোড আইল্যান্ড রাজ্যে। এটি একটি সংকরজাত। রোড আইল্যান্ডের স্থানীয় মুরগির সাথে মালয়েশিয়ার লাল মোরগের প্রজনন ঘটিয়ে এ জাতের সৃষ্টি করা হয়েছে। এ জাতের মুরগি ডিম ও মাংসের জন্য ব্যবহৃত হয়। এরা বলিষ্ঠ এবং কষ্টসহিষ্ণু হয়। এদের বুক চওড়া, গভীর ও সামনের দিকে উঁচু। এ জাতের গায়ের চামড়া হলুদ রঙের, পায়ের নালা পালকবিহীন, কানের লতি লাল। এ মুরগির ডিম উৎপাদন বছরে প্রায় ১৮০ - ২০০টি এবং ডিমের খোসার রঙ বাদামি।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
রহিমা বেগম ডিম ও মাংস উৎপাদনকারী যে মুরগি পালন করলেন তার বর্ণনা কর।
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

