উদ্দীপকে উল্লিখিত শিল্পটি হলো পোল্ট্রি শিল্প। নিচে বাংলাদেশে পোল্ট্রি শিল্পের অগ্রসর না হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো—
বাংলাদেশে দেশীয় আবহাওয়া উপযোগী যথেষ্ট সংখ্যক উন্নত পোল্ট্রির জাতের অভাব রয়েছে। গবেষণার নিরবচ্ছিন্ন ক্ষেত্র এখনো তৈরি হয় নি। ফলে স্বল্পমূল্যে দেশীয় কাঁচামালের মানসম্মত খাবার তৈরি, টিকা, ডিম ও মাংস উৎপাদন আশানুরূপ পর্যায়ে হচ্ছে না। মুরগির বাচ্চার দাম বেশি হওয়ায় প্রারম্ভিক খরচ বেশি। মানসম্মত পোল্ট্রি খাদ্যের প্রাপ্যতার অভাব রয়েছে। পোল্ট্রির জন্য উপযুক্ত জমির প্রাপ্যতা কম । পোল্ট্রি শিল্প বিকাশে পর্যাপ্ত গবেষণা বাজেটের অভাব। পোল্ট্রি স্থাপনে স্বল্প সুদে ও সহজে ঋণ প্রাপ্তির সুযোগ নিশ্চিত না হওয়ায় দরিদ্র লোকদের পক্ষে খামার করা সম্ভব হচ্ছে না। পোল্ট্রি বাজার দুর্নীতিপরায়ণ মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে থাকায় খামারিরা কম লাভবান হচ্ছে। তাই তাদের আগ্রহ কম। তাছাড়া পোল্ট্রি পালনে জৈব নিরাপত্তার অভাব রয়েছে। যোগাযোগ ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়।
উপরোক্ত কারণগুলোর কারণে পোল্ট্রি শিল্প অনেক বেশি লাভজনক হওয়া সত্ত্বেও বাংলাদেশে তা তেমন অগ্রসর হচ্ছে না!