উদ্দীপকে উল্লেখিত পাখিটির নাম কোয়েল। নিচে কোয়েল সম্পর্কে ব্যাখ্যা করা হলো-
কোয়েল পোল্ট্রির ক্ষুদ্রতম প্রজাতি। দেখতে চড়ুই পাখির মতোই তবে একটু বড়। ওজন প্রায় ১৫০-২০০ গ্রাম। জাতভেদে এদের রং, আকার ও ওজনে পার্থক্য হয়ে থাকে। আবার স্ত্রী এবং পুরুষ কোয়েলের গায়ের রঙেও 'পার্থক্য থাকে। কোয়েল আকৃতিতে ছোট দেখতে খুব সুন্দর। এদের ঠোঁট, ঘাড় ও পা খাটো এবং লেজ ছোট। পালকের তুলনায় দেহ বেশ ভারী। কোয়েল সাধারণত ৩-৪ বছর বেঁচে থাকে। কোয়েল সাধারণত বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে ১৭ দিন। এরা ৬-৭ সপ্তাহ বয়সে ডিম দেয়। ডিমের খোসার উপর নীল, বেগুনি, কালো ও খয়েরি রঙের ফোঁটা ফোঁটা দাগ থাকে যা দেখতে সুন্দর দেখায়। এদের মাংস বেশ সুস্বাদু। কোয়েলের রোগ-বালাই খুবই কম হয়।
এরা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে।