গ্রামাঞ্চলে মুরগি পালনে সালেহা খাতুনের গৃহীত পদ্ধতির উপযোগিতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সালেহা বেগম উন্মুক্ত পদ্ধতিতে মুরগি পালন করেছিল। নিচে তার গৃহীত পদ্ধতিটির উপযোগিতা বিশ্লেষণ করা হলো- মুরগি পালনের জন্য স্বাধীনভাবে বা মুক্ত অবস্থায় মুরগি পালন পদ্ধতিটি সবচেয়ে সহজ। এ পদ্ধতিতে মুরগি খুব সকালে ঘর থেকে বের করে দেওয়া হয়। এ পদ্ধতিতে মুরগির চলাফেরার জন্য নির্দিষ্ট কোনো সীমানা নেই। মুরগি ইচ্ছামতো যেখানে খুশি চলে যায় আবার সন্ধ্যার সময় নিরাপদ স্থানে বা ঘরে আশ্রয় নেয়। দেশি জাতের মুরগি সাধারণত এ পদ্ধতিতে পালা হয়। পারিবারিক উচ্ছিষ্ট খাবার খেয়ে অযত্নে এরা বড় হয়। এ পদ্ধতিতে মুরগিকে কোনো খাবার দিতে হয় না। এরা মাঠে চরে কাঁচা ঘাস, শস্যদানা পাকা ইত্যাদি খেয়ে বেঁচে থাকে বলে খাদ্য খরচ কম। সাধারণ ঘরেই, মুরগি থাকতে পারে বলে উন্নত বাসস্থানের তেমন কোনো প্রয়োজন পড়ে না। এছাড়া এ পদ্ধতিতে মুরগির তেমন কোনো পরিচর্যাও লাগে না। গ্রামবাংলার প্রায় প্রতিটি পরিবারই এই পদ্ধতিতে মুরগি পালন করে থাকে। সুতরাং বলা যায় যে, গ্রামাঞ্চলে মুরগি পালনের ক্ষেত্রে সালেহা বেগমের উন্মুক্ত পদ্ধতিটি খুবই উপযোগী, যথার্থ ও সাশ্রয়ী।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
গ্রামাঞ্চলে মুরগি পালনে সালেহা খাতুনের গৃহীত পদ্ধতির উপযোগিতা বিশ্ল…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

