চিত্রে (ক. খ. গ.) এ প্রদর্শিত রোগগুলোর সাধারণ প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা- বিশ্লেষণ কর।
উত্তর: ক, খ ও গ চিত্রে প্রদর্শিত ক্ষতরোগ, রাণীক্ষেত রোগ ও প্লেগ রোগের সাধারণ প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা নিচে বিশ্লেষণ করা হলো- ক্ষত রোগের প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা: ১. পুকুরের তলদেশের অতিরিক্ত কাদা পরিষ্কার করতে হবে। ২. শীতের শুরুতে পুকুরে প্রতি শতকে ১ কেজি ডলোচুন ও ৫০০ গ্রাম লবণ প্রয়োগ করতে হবে। ৩. আক্রান্ত মাছকে ৫ পিপিএম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে ১ ঘণ্টা অথবা, ১ পিপিএম তুঁতের দ্রবণে ১০ – ১৫ মিনিট গোসল করালে ভালো ফল হয়। রাণীক্ষেত রোগের প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা: ১. স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা ও টিকা প্রদান করতে হবে। যেমন বিসিআরডিভি ও. আরডিভি টিকা। ২. আক্রান্ত মুরগিকে সুস্থ পাখি থেকে পৃথক করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ৩. মৃত মুরগিকে যেখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে ফেলতে হবে। ৪. কিছু এন্টিবায়োটিক যেমন- এনরোসিন সিরাপ খাওয়ালে ভালো ফল হয়। প্লেগ রোগের প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা: ১. সুস্থ হাঁসকে ডাক প্লেগ টিকা দিতে হবে। ২. আক্রান্ত হাঁসকে অন্যত্র সরিয়ে ফেলতে হবে। ৩. খামারের ঘর, যন্ত্রপাতি, লিটার প্রভৃতি জীবাণুমুক্ত রাখতে হবে। ৪. কসু মিশ্রপ্লাস ২ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে আধাঘণ্ট পরপর ৫/৬ দিন খাওয়াতে হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
চিত্রে (ক. খ. গ.) এ প্রদর্শিত রোগগুলোর সাধারণ প্রতিরোধ ও প্রতিকার ব…
উদ্দীপক

খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

