উজিরপুর গ্রাম ও তৎসংলগ্ন এলাকায় পোল্ট্রি শিল্পের সম্ভাবনা যাচাই কর।
উত্তর: উজিরপুর গ্রাম ও তৎসংলগ্ন এলাকায় পোল্ট্রি শিল্পের সম্ভাবনা নিচে যাচাই করা হলো- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি দেশের গ্রামীণ পরিবারের আয় বৃদ্ধির একটি মাধ্যম। ডিম ও মাংস উৎপাদন সরবরাহের মাধ্যমে পোল্ট্রি প্রোটিনের ঘাটতি পূরণে সহায়তা করে। বর্তমানে দেশে পোল্ট্রির সংখ্যা প্রায় ২২৮০.৩৫ লক্ষ যা বছরে ৩০০৫৩ লক্ষ ডিম উৎপাদন করে। তবে ডিম ও মাংসের চাহিদার তুলনায় সরবরাহ এখনও অপ্রতুল। উজিরপুর রাজশাহীর একটি প্রত্যন্ত গ্রাম হওয়া সত্ত্বেও সেখানে পোল্ট্রি খামার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। অত্র এলাকায় জনসংখ্যা বেশি কিন্তু মুরগির খামার কম। তাই সেখানে ডিম ও মাংসের চাহিদা অনেক বেশি থাকায় বাদশা মিয়ার পোল্ট্রি খামারটি লাভজনক হবে। এছাড়া উক্ত এলাকায় পোল্ট্রি খামার স্থাপন করলে তা স্থানীয় জনগণের আয় বৃদ্ধি করবে। স্থানীয়ভাবে ডিম ও মুরগির মাংসের সরবরাহ বৃদ্ধি পাবে যা পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে। তবে সফলভাবে পোল্ট্রি খামার চালনা করতে উক্ত এলাকার স্থানীয় খামারিদের জন্য সঠিক টিকা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা, উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, উপযুক্ত প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে হবে। পরিশেষে বলা যায়, স্থানীয় অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তার স্বার্থে উজিরপুর গ্রাম ও তৎসংলগ্ন এলাকায় পোল্ট্রি শিল্প খুবই সম্ভাবনাময়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
উজিরপুর গ্রাম ও তৎসংলগ্ন এলাকায় পোল্ট্রি শিল্পের সম্ভাবনা যাচাই কর।
উদ্দীপক
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

