প্রদর্শিত চিত্র 'A [গণিত] এবং 'B [গণিত] পদ্ধতি দুটির মধ্যে কোনটি গ্রামাঞ্চলের জন্য উপযোগী? পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র A এবং B তে যথাক্রমে ডিম ফোটানোর প্রাকৃতিক ও কৃত্রিম পদ্ধতি দেখানো হয়েছে। পদ্ধতি দুটির মধ্যে গ্রামাঞ্চলের জন্য প্রাকৃতিক পদ্ধতিটিই উপযোগী। নিচে এর সপক্ষে পাঠ্যবইয়ের আলোকে মতামত প্রদান করা হলো- হাঁস-মুরগির বংশবৃদ্ধির জন্য ডিম ফোটানো তথা ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয়। এক্ষেত্রে দুই ধরনের পদ্ধতি অবলম্বন করা যায়-প্রাকৃতিক ও কৃত্রিম পদ্ধতি। তবে গ্রামের গৃহস্থ বাড়িতে প্রাকৃতিক পদ্ধতিই ব্যবহৃত হয়। কারণ অল্পসংখ্যক বাচ্চা উৎপাদনের জন্য এ পদ্ধতি অত্যন্ত উপযোগী। প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানার জন্য অল্প খরচ হয় এবং পরিচর্যাও কম করতে হয়। এ পদ্ধতিতে মুরগির নিজস্ব পরিচর্যায় নির্দিষ্ট সময়ে ডিম থেকে বাচ্চা ফোটে। মুরগি নিজেই বাচ্চার তত্ত্বাবধান করে এবং বাড়তি খাবারের ব্যবস্থা তেমন করতে হয় না। এছাড়াও প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানোর ক্ষেত্রে কোনো দক্ষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না বিধায় গ্রামাঞ্চলের মানুষ খুর্ব সহজেই এ পদ্ধতিতে ডিম ফোটায়। অপরদিকে কৃত্রিম পদ্ধতিতে ডিম ফোটানোর ক্ষেত্রে ইনকিউবেটর যন্ত্র প্রয়োজন যা গ্রামের দরিদ্র মানুষদের পক্ষে ক্রয় করা সম্ভব নয়। এ পদ্ধতিতে দক্ষ কারিগরি জ্ঞানের প্রয়োজন, যা গ্রামাঞ্চলের মানুষদের থাকে না। এছাড়াও কৃত্রিম পদ্ধতিতে খরচ বেশি লাগে, অধিক হারে ডিম নষ্ট হয় এবং বাচ্চাকে খুব যত্ন সহকারে লালন-পালন করতে হয়। পরিশেষে বলা যায় যে, আর্থ-সামাজিক দিক বিবেচনায় ডিম ফোটানোর ক্ষেত্রে প্রাকৃতিক পদ্ধতিই গ্রামাঞ্চলের জন্য উপযোগী।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
প্রদর্শিত চিত্র 'A এবং 'B পদ্ধতি দুটির মধ্যে কোনটি গ্রামাঞ্চলের জ…
উদ্দীপক

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

