উদ্দীপকে আরিফের খামারের মুরগিগুলো যে রোগে আক্রান্ত হয়েছে তার লক্ষণগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আরিফের খামারের মুরগিগুলো বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়েছে। নিচে বার্ড ফ্লু রোগের লক্ষণগুলো বর্ণনা করা হলো-এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু বর্তমানে মুরগির জন্য একটি মারাত্মক রোগ। এ রোগে আক্রান্ত মুরগির- ১. খাবারে অনীহা দেখা দেয় এবং ডিম পাড়া বন্ধ হয়ে যায়। ২. চোখ লাল হয়ে যায় এবং চারদিকে ফুলে চোখ বন্ধ হয়ে যায়। ৩. মাথা, মাথার ঝুঁটি, কম্ব ইত্যাদিতে পানি জমে ফুলে যায়। ৪. মাথার ঝুঁটি ও কানের লতি বেগুনি বর্ণ ধারণ করে। ৫. শ্বাসতন্ত্র আক্রান্ত হয়ে নাক ও মুখ দিয়ে তরল পদার্থ বের হয়। ৬. হাঁচি, কাশি ও শ্বাসকষ্ট হয় এবং গলার মধ্যে ঘড়ঘড় শব্দ হয়। ৭. পালক উসকোখুসকো হয়। ৮. পায়ের পাতা ও হুক জয়েন্টের মধ্যে বিক্ষিপ্তভাবে রক্ত জমে। ৯. চোখে কনজাংটিভাইটিস দেখা দেয়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
উদ্দীপকে আরিফের খামারের মুরগিগুলো যে রোগে আক্রান্ত হয়েছে তার লক্ষণগ…
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

