ইউসুফ সাহেবের পোল্ট্রি খামার স্থাপনে বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইউসুফ পোল্ট্রি খামার স্থাপন করেন। উক্ত খামার স্থাপনে বিবেচ্য বিষয়গুলো নিচে ব্যাখ্যা করা হলো- ১. খামারের ধরন, আয়তন প্রভৃতি বিষয়ের ওপর নির্ভর করে মূলধনের পরিমাণ ও উৎস নিরূপণ করা। ২. খোলামেলা, আলো-বাতাসপূর্ণ, বন্যামুক্ত উঁচু এলাকা যেখানে সামাজিক নিরাপত্তা ভালো ও উৎপাদিত পণ্যের চাহিদা আছে এমন জায়গায় খামার স্থাপন করা। ৩. শহরে বা বড় বাজারের সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা ও যানবাহন আছে এমন স্থানে খামার স্থাপন করা। ৪. খামারের অবস্থান এমন হবে যেখানে শ্রমিক সহজলভ্য ও শ্রমমূল্য কম। ৫. খামারে পর্যাপ্ত পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকতে হবে। ৬. খামারের স্থায়িত্বের উপর নির্ভর করে বাসস্থান তৈরি করতে হয়। স্থায়ী হলে ইটের তৈরি এবং অস্থায়ী/স্বল্পস্থায়ী হলে বাঁশ/কাঠের বেড়া দিয়ে বাসস্থান তৈরি করা হবে। ৭. সরকারি বা বেসরকারি হ্যাচারি থেকে উন্নত জাতের বাচ্চা সংগ্রহ করা। ৮. পোল্ট্রির রোগবালাই দমনের প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা ও জৈব নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ধারণা থাকতে হবে। ৯. খামারে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সুবন্দোবস্ত করতে হবে। ১০. খামার সঠিকভাবে পরিচালনার জন্য খামারের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করতে হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
ইউসুফ সাহেবের পোল্ট্রি খামার স্থাপনে বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

