উদ্দীপকের পদ্ধতিতে রাইয়ান কীভাবে বাচ্চা উৎপাদনের জন্য 'ডিম নির্বাচন করবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের পদ্ধতিটি হলো বাচ্চা উৎপাদনের জন্য আধুনিক ও উন্নত যা ইনকিউবেটর নামক যন্ত্রের সাহায্যে করা হয়ে থাকে। এ পদ্ধতিতে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম নির্বাচন করার জন্য কিছু বিষয় বিবেচনা করতে হয়। নিচে বিষয়গুলো দেওয়া হলো- ১. ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য মাঝারি আকারের ডিম নির্বাচন করতে হবে। ২. ডিমের ওজন ৫০- ৬০ গ্রাম হতে হবে। ৩. ডিমের গা মসৃণ ও পরিষ্কার হতে হবে। ৪. ডিমের খোসা শক্ত, মজবুত ও স্বাভাবিক হবে। ৫. ফুটানোর উপযোগী ডিমের বয়স গ্রীষ্মকালে ৩ – ৪ দিন এবং শীতকালে ৭- ১০ দিনের বেশি হবে না। ৬. ফাটা ডিম বাদ দিতে হবে। ডিমের ভেতর স্বচ্ছ হলে এবং কুসুম ডিমের মাঝখানে থাকলে সেই ডিম বাচ্চা ফুটানোর জন্য উত্তম হবে। উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে রাইয়ান বাচ্চা উৎপাদনের জন্য ডিম নির্বাচন করবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
উদ্দীপকের পদ্ধতিতে রাইয়ান কীভাবে বাচ্চা উৎপাদনের জন্য 'ডিম নির্বাচন…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

