বাকের মিয়ার হাঁসের খামারে কী ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটেছে? রোগটির কারণ, লক্ষণ এবং প্রতিকার ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত লক্ষণ অনুসারে বাকের মিয়ার হাঁসের খামারে ডাক প্লেগ রোগের প্রার্দুভাব ঘটেছে। নিচে ডাক প্লেগ রোগের কারণ ও লক্ষণগুলো ব্যাখ্যা করা হলো- কারণ : হাঁসের প্লেগ একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। যে ভাইরাসটি এ রোগের জন্য দায়ী সেটি হলো Herpes Virus. লক্ষণ : লক্ষণ প্রকাশের পূর্বেই হাঁসের হঠাৎ মৃত্যু ঘটতে দেখা যায় ৷ খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় কিন্তু বার বার পানি পান করে। অনেক সময় হাঁসের ঠোঁট নীল হয়ে যায়। পালক কুঁচকে যায় এবং পাখা ঝুলে পড়ে। বয়স্ক হাঁসের ডিম কমে যায়। চোখ ফুলে চোখের পাতা আটকে যায়। আলো দেখলে হঠাৎ ভয় পায়। নাক-মুখ দিয়ে তরল পদার্থ বের হয়ে আসে। চোখ হতে অনবরত পানি ঝরে এবং সাদা রঙের আবরণ পড়ে চোখ বন্ধ হয়ে যায়। সবুজ বা হলুদ রঙের ঘন ঘন পাতলা পায়খানা হতে থাকে। লেজের আশেপাশে মল লেগে থাকে । মাথা, ঘাড় ও শরীরে কাঁপুনি দেখা দেয়। পা এবং পাখা অবশ হয়ে যায়। আক্রান্ত হাঁস বুকে ভর দিয়ে বসে থাকে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
বাকের মিয়ার হাঁসের খামারে কী ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটেছে? রোগটির …
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

