প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী বাকের মিয়া 'তার খামারের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত লক্ষণ অনুযায়ী বাকের মিয়ার খামারে ডাক প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটেছে।প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী হাসু মিয়া তার খামারের জন্য রোগ প্রতিরোধ ও রোগ প্রতিকার ও চিকিৎসার পদক্ষেপ গ্রহণ করবে। রোগ প্রতিরোধ : স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যাতে পরবর্তীতে রোগ না ছড়ায়। ডাক প্লেগের জন্য প্রতিষেধক হিসেবে নিয়মিত ডাক প্লেগ টিকা দিতে হবে। হাসের বাচ্চাকে ১ মাস বয়সের পরে ৬ মাস পর পর সকল হাঁসকে রানের মাংসে ইনজেকশন হিসেবে টিকা দিতে হবে। রোগ প্রতিকার ও চিকিৎসা : প্রতি কেজি খাদ্যের সাথে ২-২.৫ গ্রাম কসুমিক্স প্লাস পাউডার মিশিয়ে পর পর ৩ – ৫ দিন খাওয়াতে হবে । স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করতে হবে। আক্রান্ত হাঁসকে দ্রুত আলাদা করে ফেলতে হবে । উপরোক্ত পদক্ষেপ এবং হাঁসের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডাক প্লেগ রোগ প্রতিরোধ করা সম্ভব।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী বাকের মিয়া 'তার খামারের জন্য…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

