উদ্দীপকের A শ্রেণির যেকোনো একটি জাতের বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের A অর্থাৎ ডিম উৎপাদকারী হাঁসের একটি জাত হলো খাকী ক্যাম্পবেল। নিচে এর বৈশিষ্ট্য বর্ণনা করা হলো- ১. এরা মাঝারি আকারের হয় এবং আনুভূমিকভাবে হাঁটে। ২. দু মাস বয়সে এদের ওজন প্রায় দেড় থেকে দু কেজি হয়। ৩. পূর্ণবয়স্ক হাঁসা ২-২.৫ কেজি এবং হাঁসি ১-১.৫ কেজি হয়। ৪. এ জাতের হাঁসের ডিমের রং সাদা। ৫. দেহ গভীর, প্রশস্ত ও আঁটসাঁট ও সামনের ভাগ গোলাকার। ৬. এ জাতের হাঁসের মাথা গোলাকার। লেজ খাটো ও ট্যান্টা। ৭. ঠোঁট মাঝারি আকারের এবং সবুজাভ নীল রঙের। ৮. এ জাতের হাঁসের গলা চিকন, সোজা, মসৃণ ও মাঝারি লম্বা। ৯. বছরে এ জাত ২৫০ থেকে ৩০০ টি ডিম দেয়। ১০. এদের পায়ের নালার রং হলুদ। ঠোঁটের ওপরের দিক হলুদ কিন্তু নিম্নভাগ বাদামি রঙের।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
উদ্দীপকের A শ্রেণির যেকোনো একটি জাতের বৈশিষ্ট্য বর্ণনা কর।
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

