উৎপত্তিসহ B শ্রেণির যেকোনো একটি জাতের বিবরণ দাও।
উত্তর: হাঁসের B শ্রেণির অর্থাৎ মাংস উৎপাদনকারী একটি জাতের নাম হলো পেকিং। উৎপত্তিসহ পেকিং জাতের বিবরণ নিচে দেওয়া হলো- পেকিং জাতের হাঁসটির উৎপত্তি চীনে। চীনের রাজধানী পেকিং অনুসারে এর নামকরণ হয়েছিল। বর্তমানে এ হাঁসকে বেইজিং হাঁস বলা হয়। মাংস উৎপাদনে এটি বিশ্বের সর্বাপেক্ষা উন্নত জাত। এ জাতের মাংস খুবই সুস্বাদু। এদের দেহ প্রশস্ত ও লম্বা এবং গলা মোটা। মাথা বড়ো, গোলাকার, মজবুত ও শক্ত। এদের পালকের বর্ণ সাদা কিন্তু চোখ, ঠোঁট ও পালক হলুদ বর্ণের হয়। এদের লেজের দু একটি পাখা উপরের দিকে বাঁকানো। পূর্ণবয়স্ক হাঁসা প্রায় ৪-৫ কেজি এবং হাঁসি ৪ কেজি ওজনের হয়। এরা বছরে ১০০- ১৬০ টি ডিম দেয় এবং ডিমের আকার বড়ো ও সাদা বর্ণের হয়। এরা ডিমে 'তা' দেয় না এবং বাচ্চার যত্ন নেয় না।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
উৎপত্তিসহ B শ্রেণির যেকোনো একটি জাতের বিবরণ দাও।
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

