রাণী কীভাবে মুরগির আধাছাড়া পালন পদ্ধতিটি বাস্তবায়ন করবে? ব্যাখ্যা কর।
উত্তর: আধাছাড়া বা অর্ধমুক্ত পদ্ধতিতে রাণীর মুরগি পালন পদ্ধতি নিচে ব্যাখ্যা করা হলো- এ পদ্ধতিতে মুরগি একটি নির্দিষ্ট সীমার মধ্যে চলাফেরা করতে পারে। রাত্রিবেলা অবস্থানের জন্য আলাদা ঘর থাকে এবং দিনের বেলা চলাচলের জন্য ঘর সংলগ্ন রান তৈরি করা হয়। রান তারের জাল দ্বারা ঘেরাও করা হয়। ঘরের দ্বিগুণ পরিমাণ খানে রানের প্রয়োজন হয়। ৬ মিটার লম্বা, ৩ মিটার চওড়া এবং ২০৬ মিটার উঁচু ঘর সংলগ্ন স্থানে ২ মিটার উঁচু তারের জাল দিয়ে বেশ শক্ত করে ঘিরে রান তৈরি করা হয়। এ ঘরে ১০০-১৫০ টি মুরগি পালন করা যায়। ঘরের মেঝেতে ধানের তুষ, করাতের গুঁড়া, ছাই বা অন্যান্য খড় ছোট করে কেটে ৫ সে.মি. পুরু করে বিছানো হয়। এ বিছানাকে লিটার বলে। ঘরের বেড়া বাঁশের দরজা দিয়ে ঘরের ছাঁদ টিন, খড়, গোলপাতা দিয়ে তৈরি করা যায়। রানের মধ্যে মুরগির খাদ্য ও পানি দেওয়া হয়। রৌদ্রের তেজ বেশি হলে অথবা ঝড়-বৃষ্টির সময় মুরগি ঘরের মধ্যে আশ্রয় নেয়। আর উপরোল্লিখিত বিষয়গুলো যথাযথভাবে সম্পাদনের মাধ্যমে রাণী মুরগির আধাছাড়া পালন পদ্ধতিটি বাস্তবায়ন করবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
রাণী কীভাবে মুরগির আধাছাড়া পালন পদ্ধতিটি বাস্তবায়ন করবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

