স্বনির্ভরতা অর্জনে উদ্দীপকের রাণীর মুরগি পালন বিষয়টি যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থী রাণী তার বাড়িতে অর্ধমুক্ত পদ্ধতিতে মুরগি পালন করে। স্বনির্ভরতা অর্জনে তার মুরগি পালনের যৌক্তিকতা নিচে মূল্যায়ন করা হলো- রাণী তার নিজের জমানো টাকা এবং মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে ২০টি উন্নত জাতের মুরগি অর্ধমুক্ত পদ্ধতিতে পালন শুরু করে। এ পদ্ধতিতে সে একটি ঘর তৈরি করে তারজালা দিয়ে ঘিরে দেয়। এ পালন পদ্ধতিতে প্রয়োজনীয় আলো-বাতাস পায় বলে মুরগির স্বাস্থ্য ভালো থাকে। যেহেতু সে অর্ধমুক্ত পদ্ধতিতে মুরগি পালন করে - সেহেতু পালন খরচ কম হয়। এতে মুরগি ও ডিম হারানোর ভয় থাকে না। ফলে কম খরচে মুরগি লালন-পালন করে বেশি লাভবান হতে পারে। এছাড়া রাণীর জন্য অন্যান্য প্রাণী অপেক্ষ মুরগি পালনই সুবিধাজনক। যেহেতু সে কৃষিশিক্ষা বই থেকে মুরগি পালন সম্পর্কে জানতে পেরেছে। অন্যান্য প্রাণী অপেক্ষা মুরগি পালন সহজ এবং লাভজনক। আর মুরগির ডিম বিক্রি করেই সে তার পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের প্রয়োজনেও সাহায্য করতে পারবে। যা 1 তার পরিবারের জন্য কিছুটা হলেও আর্থিক সচ্ছলতা আনতে পারবে। পরিশেষে বলা যায়, স্বনির্ভরতা অর্জনে রাণীর মুরগি পালনের বিষয়টি যথার্থ ছিল।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
স্বনির্ভরতা অর্জনে উদ্দীপকের রাণীর মুরগি পালন বিষয়টি যৌক্তিকতা মূল্…
উদ্দীপক
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

