বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্রদ্বয়ের কোনটি অধিক উপযোগী এবং কেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ডিম ফুটানোর পদ্ধতি দুটি যথাক্রমে প্রাকৃতিক ও কৃত্রিম পদ্ধতি। বাংলাদেশ বর্তমানে পোল্ট্রি শিল্পের অন্যতম একটি সম্ভাবনাময় জায়গা। বাংলাদেশের প্রেক্ষাপটে কৃত্রিম পদ্ধতিটি অধিক উপযোগী। এর কারণ নিচে বিশ্লেষণ করা হলো- কৃত্রিম পদ্ধতিতে একই সময়ে এক সাথে অনেক বেশি ডিম ফোটায়ে বাচ্চা উৎপাদন করা যায়, যা বাংলাদেশের উদীয়মান খামারের ক্ষেত্রে উপযোগী। এ পদ্ধতির মাধ্যমে বছরের যে কোনো সময় বাচ্চার জন্য ডিম ফোটানো সম্ভব। প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানোর সময় মা মুরগি থেকে বাচ্চার রোগ সংক্রমণ হতে পারে কিন্তু এক্ষেত্রে সে সম্ভাবনা থাকে না। কৃত্রিম পদ্ধতিতে ডিম ফোটাতে মুরগির প্রয়োজন হয় না। এটি বাংলাদেশের মতো দেশে খামার ব্যবস্থাপনায় অর্থনৈতিকভাবে লাভজনক। এছাড়া বৃহৎ হ্যাচারির জন্য কৃত্রিম পদ্ধতি ছাড়া সহজবোধ্য উপায় নেই। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, বাংলাদেশের প্রেক্ষাপটে কৃত্রিম পদ্ধতিটি অধিক উপযোগী।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্রদ্বয়ের কোনটি অধিক উপযোগী এবং কেন? বিশ্ল…
উদ্দীপক

শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

