হালিমা বেগমের মরগিগুলো যে রোগে আক্রান্ত তার কারণ ও লক্ষণসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: হালিমা বেগমের মুরগিগুলো বসন্তরোগে আক্রান্ত। নিচে মুরগির বসন্ত রোগের কারণ ও লক্ষণসমূহ ব্যাখ্যা করা হলো- রোগের কারণ: এটি এভিয়ান Herpes নামক ভাইরাসজনিত একটি সংক্রামক রোগ। আমাদের দেশে বর্ষা ও শীতকালে এ রোগের প্রকোপ দেখা যায়। আক্রান্ত পাখির সংস্পর্শ ও বাতাসের মাধ্যমে এ রোগের জীবাণু এক স্থান থেকে অন্য স্থানে ছড়ায়। রোগের লক্ষণসমূহ: ১. প্রথমে বসন্তের ছোট ছোট গুটি মাথার ঝুঁটি, গলকম্বল ও পায়ের কাছে দেখা দেয়। ২. চোখের চারপাশে ক্ষত হলে চোখ আংশিক বা সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়। ৩. প্রাথমিক অবস্থায় গুটিগুলো লাল এবং পরে কালো বর্ণ হয়। ৪. আক্রমণ তীব্র হলে ছোট বাচ্চাগুলো মারা যায়। ৫. মুখের ভেতর অনেক সময় ঘা হয় বলে মুরগি খেতে পারে না। ৬. চোখ ও নাক থেকে লালা নিঃসৃত হয়, চোখ ফুলে ওঠে ও শক্ত হয়। ৭. শ্বাসনালি আক্রান্তের ফলে মুরগির শ্বাসকষ্ট দেখা দেয়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
হালিমা বেগমের মরগিগুলো যে রোগে আক্রান্ত তার কারণ ও লক্ষণসমূহ ব্যাখ্…
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

