নতুন পদ্ধতিতে তিনি কীভাবে মুরগি পালন করবেন তা চিত্রসহ বর্ণনা করো।
উত্তর: খলিল সাহেবের মুরগি পালনের নতুন পদ্ধতিটি হলো অর্ধ-মুক্ত পালন পদ্ধতি। এ পদ্ধতিতে মুরগির জন্য নির্দিষ্ট ঘর থাকে। আবার ঘরসংলগ্ন কিছু খোলা জায়গাও থাকে। ঘরসহ উক্ত খোলা জায়গার চারিদিক জাল বা বেড়া দিয়ে ৬-৭ ফুট উঁচু করে ঘিরে দেওয়া হয়। মুরগি সারাদিন খোলা জায়গায় চরে বেড়ায় ও রাতের বেলা ঘরের ভেতরে থাকে। সাধারণত প্রতিটি মুরগির জন্য ঘরের মেঝেতে ৩-৪ বর্গফুট এবং বিচরণক্ষেত্রে ১৫০-২০০ বর্গফুট জায়গা রাখা হয়। এ পদ্ধতিতে মুরগি যে খাবার পায় তা যথেষ্ট নয় বলে নিয়মিত কিছু সম্পূরক খাবার ও পানি সরবরাহ করতে হয়। এ পদ্ধতির সুবিধা হলো উন্নত ও দেশি উভয় জাতের মুরগিই পালন করা যায়। মুরগি হারানোর সম্ভাবনা থাকে না এবং রোগব্যাধি কম হয়। প্রয়োজনীয় আলো-বাতাস পায় বলে মুরগির স্বাস্থ্য ভালো থাকে। অল্প জমিতে বেশি সংখ্যক মুরগি পালন করা যায়। উপরে উল্লিখিতভাবে অর্ধমুক্ত পদ্ধতিতে মুরগি পালন করা হয়। [চিত্র]
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
নতুন পদ্ধতিতে তিনি কীভাবে মুরগি পালন করবেন তা চিত্রসহ বর্ণনা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

