উদ্দীপকে উল্লিখিত রোগের লক্ষণ ও দমন ব্যবস্থা বর্ণনা করো।
উত্তর: শাহিনের খামারের হাঁসগুলো ডাকপ্লেগ রোগে আক্রান্ত। এটি ভাইরাস দ্বারা সংক্রমিত হাঁসের মারাত্মক ছোঁয়াচে রোগ। হাঁসের এই রোগ ডাক হারপেস ভাইরাস -১ (DHV-1) এর সংক্রমণে হয়ে থাকে। ডাকপ্লেগ রোগের লক্ষণগুলো হলো— এ রোগে হাঁস আলো দেখলে ভয় পায়। সাঁতার কাটতে চায় না। পানি পিপাসা বৃদ্ধি পায় এবং খাদ্য গ্রহণে অনীহা দেখায়। নাক দিয়ে তরল পদার্থ বের হয়। সবুজ ও হলুদ রঙের পাতলা মলত্যাগ করে। পালক এলোমেলো হয়ে ঝুলে পড়ে। মাথা, ঘাড় ও শরীরে কাঁপুনি দেখা দেয়। পা এবং পাখা অবশ হয়ে যায়। চোখ হতে অনবরত পানি ঝরে এবং চোখের ভিতরে সাদা রঙের আবরণ পড়ে চোখ বন্ধ হয়ে যায়। এ রোগে হাঁস খুঁড়িয়ে হাঁটে, ডিম পাড়া হাঁস ডিম পাড়া কমিয়ে দেয় এবং হঠাৎ মারা যায়। ডাকপ্লেগ রোগের দমনব্যবস্থাগুলো হলো- i. খামারের জৈব নিরাপত্তা নিশ্চিত করা। ii. আক্রান্ত হাঁস অন্যত্র সরিয়ে ফেলা এবং মৃত হাঁস মাটিতে পুঁতে ফেলা । iii. খামারে বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা। iv. বাসস্থান নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা এবং পরিষ্কার পানি সরবরাহ করা। v.হাঁসের ঘর ফিউমিগেশন করা। vi. বাসস্থানে ঢোকার মুখে ফুটবাথের ব্যবস্থা করা। vii. প্রতিষেধক হিসেবে খামারে নিয়মিত ডাক প্লেগ টিকা দেওয়ার ব্যবস্থা করা। হাঁসের বাচ্চাকে জন্মের ১৫-২০ দিন পর ১ম মাত্ৰা, ১ম মাত্রার ২৫ দিন পর বুস্টার বা ২য় মাত্রা এবং ২য় মাত্রার পর প্রতি ৫-৬ মাস অন্তর অন্তর এ টিকা দিতে হয়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রোগের লক্ষণ ও দমন ব্যবস্থা বর্ণনা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

