নীহার কীভাবে মুরগির আধছাড়া পালন পদ্ধতি বাস্তবায়ন করবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নীহার আধছাড়া বা অর্ধমুক্ত পদ্ধতিতে মুরগি পালন করেন। অর্ধমুক্ত পালন পদ্ধতিতে মুরগির জন্য নির্দিষ্ট ঘর থাকে এবং ঘর সংলগ্ন কিছু খোলা জায়গাও থাকে। ঘরসহ এই খোলা জায়গা তার বা জাল দিয়ে ৭-৮ ফুট উঁচু করে ঘিরে দেওয়া হয়। মুরগি সারাদিন এ খোলা জায়গায় চড়ে বেড়ায়, খাবার খায় এবং রাতে ঘরের ভেতরে থাকে। মুরগির সংখ্যা অনুযায়ী ঘরের মাপ বিভিন্ন রকমের হয়ে থাকে। ঘরের মেঝেতে ধানের তুষ, কাঠের গুঁড়া বিছিয়ে বিছানা তৈরি করে দিতে হয় এবং কিছু দিন পর পর তা কোদাল দিয়ে উল্টিয়ে দিতে হয়। এ পদ্ধতিতে দেশি-বিদেশি উভয় ধরনের মুরগিই পালন করা যায়। মুরগি প্রয়োজনীয় আলো-বাতাস পায় বলে মুরগির স্বাস্থ্য ভালো থাকে। এ পদ্ধতিতে মুরগি বন্য প্রাণী হতে নিরাপদ থাকে। এছাড়া ডিম হারানোর সম্ভাবনা থাকে না এবং রোগ-ব্যাধি কম হয়। এ পদ্ধতিতে বেশি সংখ্যক মুরগি পালন করা যায়। উপরে বর্ণিত পদ্ধতিতে নীহার আধছাড়া পালন পদ্ধতি বাস্তবায়ন করবেন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
নীহার কীভাবে মুরগির আধছাড়া পালন পদ্ধতি বাস্তবায়ন করবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

