স্বনির্ভরতা অর্জনে উদ্দীপকের নীহারের মুরগি পালন বিষয়টির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নীহার স্বনির্ভরতা অর্জনে মুরগি পালন করে। নিচে বিষয়টির যৌক্তিকতা মূল্যায়ন করা হলো- মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টিকর খাদ্য, যেমন-ডিম, মাংস ইত্যাদি গৃহপালিত পোল্ট্রি থেকে পাওয়া যায়। সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় আমিষ, খনিজ পদার্থ, ভিটামিন ইত্যাদি মুরগির মাংস ও ডিম থেকে পাওয়া যায়। এসব উপাদান শরীরের পুষ্টি, ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, উৎপাদন ও কর্মশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুরগির মাংস ও ডিম বিক্রি করে আয় করা যায়। বাণিজ্যিকভাবে মুরগির খামার করে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়। সহজ শর্তে ব্যাংক লোনের মাধ্যমে বা অল্প পুঁজি যোগাড় করে বেকার যুবক-যুবতী বা গ্রামের মহিলারা মুরগি পালনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। আবার মুরগি থেকে কুটির শিল্পের কাঁচামাল প্রাপ্তি, উপজাত দ্রব্যের ব্যবহার, জৈব সার প্রস্তুত, মুরগি পরিবহন, বাজারজাতকরণ ইত্যাদির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে নীহার কার্যক্রম অর্থাৎ মুরগি খামার স্থাপন দেশের খাদ্য, পুষ্টি, কর্মসংস্থান সর্বোপরি স্বনির্ভরতা অর্জনে বিশেষ ভূমিকা পালন করে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
স্বনির্ভরতা অর্জনে উদ্দীপকের নীহারের মুরগি পালন বিষয়টির যৌক্তিকতা ম…
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

