শরীফা বেগমের দেখা খামারে মুরগি পালন পদ্ধতিটির ধাপসমূহ বর্ণনা কর।
উত্তর: শরীফা বেগমের দেখা খামারে মুরগি পালন পদ্ধতিটি হলো লিটার পদ্ধতি। নিচে মুরগি পালনের লিটার পদ্ধতির ধাপসমূহ বর্ণনা করা হলো- ১. লিটার তৈরি: ঘরের মেঝেতে ১৫-২০ সে. মি. (২-৩ ইঞ্চি) পুরু বিছানা করে লিটার তৈরি করতে হবে। কাঠের গুঁড়া, ধানের তুষ, খড়চূর্ণ ইত্যাদি দ্বারা লিটার তৈরি করা যায়। গ্রীষ্মকালে কিছুটা হালকা করে দিলেও চলে। ২. ঘরে মুরগির জায়গা: এ পদ্ধতিতে প্রতিটি বাচ্চা মুরগির জন্য ঘরে জায়গা প্রয়োজন ৬০০-৯০০ বর্গ সে. মি., প্রতিটি বাড়ন্ত মুরগির জন্য ১৮০০ বর্গ সে. মি. এবং পূর্ণবয়স্ক মুরগির জন্য ২৫০০ - ২৭০০ বর্গ সে. মি.। ৩. লিটার ওলট-পালট করা: সপ্তাহে একবার লাঠি দিয়ে খুঁচিয়ে (লিটারের উপাদান অর্থাৎ খড়ের কুঁচি, কাঠের গুঁড়া) ওলট-পালট করে দিতে হবে। এতে জমে থাকা মুরগির মল নিচে চলে যায় এবং মুরগির রোগবালাই কম হবে। ৪. চুন প্রয়োগ: লিটার দ্রব্য ভিজে গেলে বা স্যাঁতসেঁতে হলে এর ওপর চুন ছিটিয়ে দিতে হবে। এতে লিটারের আর্দ্রতা দূর হয় ও গুণাগুণ বৃদ্ধি পায়। ৫. লিটার বদল করা: লিটার বেশি স্যাঁতসেঁতে হয়ে গেলে পুরাতন লিটার ফেলে দিয়ে নতুন লিটার দিতে হবে। তা নাহলে লিটার রোগজীবাণু দ্বারা আক্রান্ত হয়ে মুরগির ক্ষতি করে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
শরীফা বেগমের দেখা খামারে মুরগি পালন পদ্ধতিটির ধাপসমূহ বর্ণনা কর।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

