উদ্দীপকে উল্লিখিত কৃষিক্ষেত্রের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কৃষিক্ষেত্রটি হলো পোল্ট্রি। পোল্ট্রি শিল্পের প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো— মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টিকর খাদ্য, যেমন- ডিম, মাংস ইত্যাদি গৃহপালিত পাখি থেকে পাওয়া যায়। সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় আমিষ, খনিজ পদার্থ, ভিটামিন ইত্যাদি পাখির মাংস ও ডিম থেকে পাওয়া যায়। এসব উপাদান শরীরের পুষ্টি, ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন, উৎপাদন ও কর্মশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোল্ট্রির মাংস ও ডিম বিক্রি করে আয় করা যায়। বাণিজ্যিকভাবে পোল্ট্রি খামার - করে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়। সহজ শর্তে ব্যাংক লোনের মাধ্যমে বা অল্প পুঁজি যোগাড় করে বেকার যুবক-যুবতী বা গ্রামের মহিলারা পোল্ট্রি পালনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। আবার পোল্ট্রি থেকে কুটির শিল্পের কাঁচামাল প্রাপ্তি, উপজাত দ্রব্যের ব্যবহার, জৈবসার প্রস্তুত, পোল্ট্রি পরিবহন, বাজারজাতকরণ ইত্যাদির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। . অতএব, বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের কৃষিক্ষেত্র অর্থাৎ পোল্ট্রি শিল্পের প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 2 : পোল্ট্রি পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 2 : পোল্ট্রি পালন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কৃষিক্ষেত্রের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

