রহিমা বেগমের পালিত মুরগিটি রোড আইল্যান্ড রেড জাতের যা অর্থনৈতিকভাবে লাভজনক। নিচে এর সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো-
বাংলাদেশের জলবায়ু, আবহাওয়া ও পরিবেশ মুরগি পালনের জন্য সম্পূর্ণ উপযোগী এবং চাহিদাও প্রচুর। এছাড়াও উন্নত যোগাযোগ ও বৈদ্যুতিক ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধা থাকায় এদেশে মুরগি চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা জানি, মাংস ও ডিম প্রাণিজ আমিষের এক বড় উৎস। আর আমেরিকান শ্রেণিভুক্ত রোড আইল্যান্ড রেড ডিম ও মাংস উভয়টি উৎপাদনের জন্য পালন করা হয়। এদের উচ্চ ডিম উৎপাদনক্ষমতা রয়েছে, বছরে গড়ে ২৫০ ৩০০ টি ডিম দেয়। এমনকি এরা প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। অন্যান্য উচ্চ উৎপাদনশীল ব্রিডের তুলনায় এ মুরগির পালন করে কম খরচে বেশি লাভ করা যায়।
এছাড়াও রোড আইল্যান্ড রেডের ডিম ও মাংসের বাজারমূল্য ভালো বিশেষ করে গ্রামবাংলায়।
পরিশেষে বলা যায়, বাংলাদেশের তাপমাত্রা, আর্দ্রতা ও পরিবেশে রোড আইল্যান্ড রেড জাতের যথার্থভাবে বেড়ে ওঠা এবং ডিম উৎপাদনে সহায়ক। যার কারণে মুরগির এ জাতটি পালন করা অর্থনৈতিকভাবে লাভজনক।