উদ্দীপকে উল্লেখিত পোল্ট্রি খামারটি হচ্ছে মাংস উৎপাদন খামার। মাংস উৎপাদনের জন্য যে খামারে মুরগি পালন করা হয় সেটাই ব্রয়লার খামার। যে কোনো খামারে বাণিজ্যিকভাবে সফলতা লাভের জন্য চাই সুষ্ঠ পরিকল্পনা। ব্রয়লার তথা মাংস উৎপাদন খামার একটি বিশেষ ধরনের শিল্প। এ খামার স্থাপনে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে-
১. খামারের ধরন, আয়তন প্রভৃতি বিষয়ের ওপর নির্ভর করে মূলধনের পরিমাণ ও উৎস নিরূপণ করা।
২. খোলামেলা, আলো-বাতাসপূর্ণ বন্যামুক্ত উঁচু এলাকা যেখানে সামাজিক নিরাপত্তা ভালো ও উৎপাদিত পণ্যের চাহিদা আছে এমন জায়গায় খামার স্থাপন করা।
৩. শহরে বা বড় বাজারের সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা ও যানবাহন আছে এমন স্থানে খামার স্থাপন করা।
৪. খামারের অবস্থান এমন হবে যেখানে শ্রমিক সহজলভ্য ও শ্রমমূল্য কম।
৫. খামারে পর্যাপ্ত পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকতে হবে।
৬. খামারের স্থায়িত্বের উপর নির্ভর করে বাসস্থান তৈরি করতে হয়। স্থায়ী হলে ইটের তৈরি এবং অস্থায়ী/স্বল্পস্থায়ী হলে বাঁশ/কাঠের বেড়া দিয়ে বাসস্থান তৈরি করা হবে।
৭. সরকারি বা বেসরকারি হ্যাচারি থেকে উন্নত জাতের বাচ্চা সংগ্রহ করা।
৮. পোল্ট্রির রোগবালাই দমনের প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা ও জৈব নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ধারণা থাকতে হবে।
৯. খামারে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সুবন্দোবস্ত করতে হবে।
১০. খামার সঠিকভাবে পরিচালনার জন্য খামারের আয়-বায়ের হিসাব সংরক্ষণ করতে হবে।